aims

মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ
লক্ষ্য ও উদ্দেশ্য


বিশ্বায়নের এ যুগে নারী শিক্ষার উন্নয়নে অত্র কলেজের লক্ষ্য ও উদ্দেশ্য সুপরিকল্পিত। আমরা মনে করি, পরিবর্তনশীল পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে গেলে শিক্ষা, সংস্কৃতি ও জীবনযাত্রার মানের কাঙ্খিত পরিবর্তন জরুরি। “Education is not preparation of lift, rether it is Living” শিক্ষা শুধু জীবন প্রস্তুতির উপায় নয়, তার জীবন-যাপনের প্রণালীও বটে। এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ পরিবার। সুপরিকল্পিত পাঠ্যক্রমের পাশাপাশি সহ-শিক্ষা কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, শারীরিক ও মানসিক গুণাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। যাতে তারা ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্ব দিতে পারে এবং দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে পারে। এই অভীষ্ট লক্ষ্য অর্জনে আমাদের রয়েছে অভীজ্ঞ শিক্ষকমণ্ডলী, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ল্যাব ও ব্যবহারিক ক্লাস এবং আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম। এছাড়াও প্রতিষ্ঠানে রয়েছে অত্যাধুনিক আইসিটি ল্যাব, আধুনিক তথ্য ও বই সমৃদ্ধ লাইব্রেরি। যেখানে রয়েছে পাঠ্য বইয়ের পাশাপাশি দেশ বিদেশের খ্যাতনামা লেখকদের সব বই যা শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং সাহিত্য চর্চায় আগ্রহী করে তুলতে পারে। তাছাড়া শিক্ষার্থীদের চিন্তা-চেতনায়, দেশত্ববোধ, জাতীয়তাবোধ এবং তাদের চরিত্রে সুনাগরিকের গুণাবলি যেমন ন্যয়বোধ, অসাম্প্রদায়িক-চেতনাবোধ, কর্তব্যবোধ, মানবাধিকার সচেতনতা, মুক্তবুদ্ধির চর্চা, শৃঙ্খলা, সৎ জীবনযাপনের মানসিকতা, সৌহার্দ্য, অধ্যবসায় ইত্যাদির বিকাশ ঘটানো আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

ঠিকানা : চালিতাডাঙ্গা, কাজিপুর, সিরাজগঞ্জ
ফোন : +৮৮০১৩০৯১২৮১৮১
ইমেইল : cmcchalitadanga13@gmail.com