মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি
কলেজ
কলেজ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস
একটি সভ্য জাতি গঠন ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে এবং মানব জাতির পরিপূর্ণ বিকাশ তথা সার্বিক উন্নয়নের মূল চালিকা শক্তি হলো শিক্ষা। যুগোপযোগী শিক্ষার মাধ্যমে দেশ ও জাতি উন্নতির চরম শিখরে উঠতে পারে। তারই ধারাবাহিকতায় অত্র ইউনিয়নের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপলব্ধি করেন যে, মোট জনসংখ্যার অর্ধেক নারী, আর এই নারী সমাজকে শিক্ষিত করতে পারলে সমাজ দেশ ও জাতির উন্নতি সম্ভব। নারী আমাদের সমাজ ব্যবস্থার অপরিহার্য অংশ। আর এই লক্ষ ও উদ্দেশ্যকে সামনে রেখে অত্র ইউনিয়নের শিক্ষানুরাগী ব্যক্তিদের প্রচেষ্টায় এবং আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর সহযোগীতায় ১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ এবং হাল ধরেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মোঃ খোশেলেহাজ উদ্দিন। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে শিক্ষার মনোরম পরিবেশসহ রয়েছে অভীজ্ঞ শিক্ষক-কর্মচারী এবং সুদক্ষ গভর্ণিং বডি। যাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগীতায় অত্র প্রতিষ্ঠানের ছাত্রী সংখ্যা, ফলাফল ও শিক্ষার মান উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
প্রতিষ্ঠানটি ১৯৯৮ সালে একাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হয় এবং ৩১/০৫/১৯৯৯খ্রি. তারিখে রাজশাহী শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত হয়।
প্রতিষ্ঠানটি প্রথমে উচ্চ মাধ্যমিক শ্রেণি নিয়ে যাত্রা শুরু করলেও ২০০১ সালে কলেজটি ডিগ্রি কলেজে রুপান্তর করা হয় এবং ডিগ্রি (পাস) শ্রেণিতে বিএ, বিএসএস কোর্সে ছাত্রী ভর্তি করা হয়। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ হতে ০৭/০১/২০০৩ খ্রি. তারিখে অত্র প্রতিষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্তি লাভ করে।
তাছাড়া এলাকার মেয়েদের বাস্তবমূখী শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে অত্র কলেজটিতে ২০০১ সাল হতে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর অধীন উচ্চ মাধ্যমিক বিএমটি শাখা চালু করা হয় এবং ক) কম্পিউটারাইজড একাউন্টিং সিস্টেমস, খ) ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস, গ) হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ট্রেডে ছাত্রী ভর্তি করা হয়।
নদীভাঙ্গন কবলিত কাজিপুর উপজেলার নারী শিক্ষার আইকন হিসেবে পরিচিত বিদ্যাপিঠ
মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ সর্বজন স্বীকৃত। তাই প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে কাজিপুরের সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগীতা ও পরামর্শ কামনা করছি।
ঠিকানা : চালিতাডাঙ্গা, কাজিপুর, সিরাজগঞ্জ
ফোন : +৮৮০১৩০৯১২৮১৮১
ইমেইল : cmcchalitadanga13@gmail.com
